• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

বাদ গেল আলোচিত যেসব প্রতীক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ণ
বাদ গেল আলোচিত যেসব প্রতীক [ppsp_buttons]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের তালিকায় সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো নতুন আরেক প্রতীক। সেটি হলো ‘শাপলা কলি’।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক দিয়ে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে নতুন প্রকাশিত গেজেটে এবং নতুন করে ২০টি যুক্ত করে মোট ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে

 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।’

এতে আরও বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি (১) প্রতিস্থাপিত হইবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।’