• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

কেরানীগঞ্জে সাড়ে চার হাজার ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ণ
কেরানীগঞ্জে সাড়ে চার হাজার ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার-১ [ppsp_buttons]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশ ও ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ইব্রাহিম (৩৫) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে চার হাজার পাঁচশ ইয়াবা এবং মাদক ব্যবসার চার লাখ দশ হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) জেলা গোয়েন্দা শাখা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমএন্ড অপস তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় জেলা ডিবি দক্ষিণের ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।তিনি আরও বলেন, ইব্রাহিম চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা হলেও রাজধানীর মিরপুর এলাকায় থেকে দীর্ঘদিন মাদক ব্যবসা করছিলেন। অভিযানের সময় তার সহযোগী এবং মাদক চক্রের মূলহোতা আনোয়ার হোসেন পালিয়ে যায়। ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও দুটি ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।