• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১৯:০২ অপরাহ্ণ
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত [ppsp_buttons]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


৯ ডিসেম্বর (মঙ্গলবার) বাদ আসর শুভাড্যা ইউনিয়নের খেজুরবাগ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে শুভাড্যা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল আয়োজিত এই দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

থানা সেচ্চাসেবকদলের সদস্য সুমন শেখের সভাপতিত্বে ও শুভাড্যা ৬ নং সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ইসমাঈল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি সহপ্রচার সম্পাদক ইমাম আয়াতুল্লাহ মেকিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরুখ পাপেল, থানা সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মারুফ আহমেদ মিলন, থানা তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশিদা বেগম, শুভাড্যা ২ নং ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাহাদুর, শুভাড্যা ২ নং ইউনিট সেচ্ছাসেবক দল সভাপতি সেলিম মৃধা, শুভাড্যা ২ নং ইউনিট যুবদল সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ছাত্রদল ২ নং ইউনিট সভাপতি সেজান ঢালী, ডা. শামিম রেজা,শুভাড্যা ২ নং ইউনিট সেচ্চাসেবক দল সাধারণ সম্পাদক সোহেল আহমেদ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।