• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

শুভাঢ্যায় গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে প্রচারণায় নারী-পুরুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ণ
শুভাঢ্যায় গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে প্রচারণায় নারী-পুরুষের ঢল [ppsp_buttons]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় ঢাকা–৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে এ কর্মসূচিতে নারী-পুরুষসহ কয়েক হাজার বিএনপি সমর্থকের অংশগ্রহণে এলাকা মুখর হয়ে ওঠে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানার নেতৃত্বে এবং শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনের তত্ত্বাবধানে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সোহেল রানা বলেন, সারা দেশে বিএনপির প্রতীক ধানের শীষের জোয়ার বইছে। এখন একটাই মার্কা আলোচনায়—ধানের শীষ। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে জনগণ।

তিনি আরও বলেন, যারা বেহেশতের লোভ দেখিয়ে ভোট চাইছে, জনগণ তাদের চিনে ফেলেছে। তাই তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত।

শুভাঢ্যা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বলেন, কেরানীগঞ্জ থেকে সবচেয়ে বেশি ভোটে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে নির্বাচিত করতে আমরা ৬ নম্বর ওয়ার্ডের সর্বত্র জনসংযোগ করেছি। ধানের শীষ প্রতীকের জন্য সবার কাছে ভোট চেয়েছি। তিনি জনসংযোগে অংশ নেওয়া সিনিয়র নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মারুফ আহমেদ সুমন, সদস্য সুমন শেখ, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জানান, ভোটারদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও জনসংযোগ অব্যাহত রেখে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন।