মানিকগঞ্জের জনপ্রিয় ‘বাঘের নাতি’র স্বাদকে টেক্কা দিতে এবার কেরানীগঞ্জে খাবারপ্রেমীদের জন্য নতুন আয়োজন নিয়ে এসেছে অবসর ক্যাফে এন্ড কাবাব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটিতে যুক্ত হয়েছে আরবিয়ান ঐতিহ্যবাহী খাবার ‘খ্যাফসা’। দেশীয় খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদের এই খাবারটি কেরানীগঞ্জের ভোজনরসিকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন উদ্যোক্তা।
কেরানীগঞ্জের আটি এলাকায় মুন্সী বাড়ি মোড়, বাংলানগরের শেষ মাথায় প্রাকৃতিক পরিবেশঘেরা জায়গায় গড়ে উঠেছে অবসর ক্যাফে এন্ড কাবাব রেস্টুরেন্ট। এখানে সকাল ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খাবার পরিবেশন করা হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারপ্রেমীদের জন্য চিকেন, বিফ ও মাটন—তিন ধরনের খ্যাফসার আয়োজন রাখা হয়েছে। এক জনের জন্য চিকেন খ্যাফসার দাম ৩৫০ টাকা এবং চার জনের জন্য ১ হাজার ২০০ টাকা। বিফ খ্যাফসা এক জনের জন্য ৫০০ টাকা এবং চার জনের জন্য ১ হাজার ৮০০ টাকা। মাটন খ্যাফসা এক জনের জন্য ৬০০ টাকা এবং চার জনের জন্য ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বড় কোনো আয়োজন কিংবা বিশেষ অনুষ্ঠানের জন্য পুরো খাসি দিয়ে কাস্টমাইজড খ্যাফসা তৈরির সুযোগও থাকছে। তবে আসল এরাবিয়ান স্বাদ পেতে অন্তত তিন ঘণ্টা আগে অর্ডার করতে হবে। আগে থেকে অর্ডার পাওয়ার পর খাবার প্রস্তুত করায় স্বাদ ও পরিবেশনের মান বজায় রাখার চেষ্টা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেস্টুরেন্টের মালিক দৈনিক কালবেলা পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ ইমরুল কায়েস জানান, শখের বশেই নিজের পৈতৃক জমিতে প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে অবসর যাপনের উদ্দেশ্যে তিনি রেস্টুরেন্টটি গড়ে তুলেছেন।
তিনি বলেন, ‘মূলত নিজের অবসর সময় কাটানোর পাশাপাশি পরিবার, বন্ধু ও পরিচিতজনদের নিয়ে সুন্দর একটি পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখেই রেস্টুরেন্টটি গড়ে তোলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই রেস্টুরেন্টের পোড়ারুটির সঙ্গে মটকা চা এবং খাঁটি গরুর দুধের মালাই চা ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে। খাবারপ্রেমীদের কাছ থেকে এসব খাবারের ভালো সাড়া পেয়েছি। আশা করছি, নতুন করে যুক্ত করা এরাবিয়ান খ্যাফসাও জনপ্রিয়তা লাভ করবে।’
খ্যাফসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক আয়োজনের জন্য কাস্টমাইজড খাবারের অর্ডারও নেওয়া হচ্ছে। জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে, গেট টুগেদার ও অফিসিয়াল মিটিংয়ের মতো অনুষ্ঠানের জন্য পোলাও, সাদা ভাত, কাচ্চি, কালাভুনাসহ বিভিন্ন ধরনের কাবাব আইটেম প্রস্তুত ও সরবরাহের ব্যবস্থা রয়েছে।
আয়োজনের ধরন ও অতিথির সংখ্যা অনুযায়ী খাবারের মেনু কাস্টমাইজ করে দেওয়ার সুবিধাও রয়েছে বলে জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ফলে পারিবারিক ছোট আয়োজন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এখান থেকে খাবারের অর্ডার নেওয়া যাবে।
রেস্টুরেন্টটির অবস্থান মুন্সী বাড়ি মোড় (বাংলানগরের শেষ মাথা), আটি, কেরানীগঞ্জ মডেল, ঢাকা। খাবার ও অনুষ্ঠানের অর্ডারের জন্য যোগাযোগ করা যাবে ০১৯২০৮১১৮৪৪ নম্বরে।
উদ্যোক্তার প্রত্যাশা, প্রাকৃতিক পরিবেশে অবসর কাটানোর সুযোগের পাশাপাশি নতুন নতুন খাবারের স্বাদ নিতে যারা পছন্দ করেন, তাদের কাছে অবসর ক্যাফে এন্ড কাবাব রেস্টুরেন্ট একটি পছন্দের জায়গা হয়ে উঠবে। আর মানিকগঞ্জের ‘বাঘের নাতি’র পাশাপাশি এবার কেরানীগঞ্জের খাবারপ্রেমীদের রসনায় জায়গা করে নেবে এরাবিয়ান খ্যাফসা এমনটাই প্রত্যাশা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের।